কবিতাঃ শ্রীচৈতন্য প্রনাম
।। শ্রীচৈতন্য প্রনাম।।
-উপাসিকা চ্যাটার্জ্জী
সেই গম্ভীরা ভূমে গৌরাঙ্গ লুটায়,
রাধাভাবে প্রেমময় কৃষ্ণেরে চায়।
এত অশ্রু বারিপাত বৃথা কি যাবে!
প্রাণসখা তাঁরে নিজ কোলেতে লবে।
অতুল জ্ঞানের সেই আধারে
অহংকার কভু ছুঁতে না পারে।
সবই যে তাঁর শ্রীকৃষ্ণ নামে
উৎসর্গিত ছিল শ্রী গোবিন্দ চরণে।
প্রেমের সাগরে ভক্তি জোয়ার,
বামুন, চাঁড়াল সব একাকার,
দীন-দুঃখী যত পেল তাঁর কোল,
শতমুখে তারা বলে হরিবোল।
সেই অনিন্দ্য রূপ দেখিবার আশে,
শ্রীচৈতন্য নাম জপি থাকি গৃহবাসে।
রুদ্ধ দ্বারের আগল খুলিবে যে কবে!
প্রভু স্বয়ং ডাক পাঠাবেন যবে।
মনের পঙ্ক মুছি নয়নের জলে,
অন্তরে পূজিব তাঁরে গন্ধ পুস্প দলে।
শ্রীচরণে ভক্তিভরে নত করি শির,
তাঁর কৃপা লভিবারে হলাম অধীর।
সর্বজীবে সমপ্রেম করে যেই জন,
সেই হয় মহাপ্রভুর অন্তরের ধন।
পুরী ধামে জগন্নাথ, বৃন্দাবনে হরি,
নবদ্বীপে করেন লীলা গৌর অঙ্গ ধরি।
---------

বাহ্ খুব সুন্দর।
ReplyDeleteলহ প্রনাম হে শ্রীচৈতন্য।🙏🌼
🙏🙏
Deleteদারুন লাগলো দিদি❤️
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete