Header Ads

ad

কবিতাঃ কবির সাধনা

 


।। কবির সাধনা ।।

-উপাসিকা চ্যাটার্জ্জী 


তোমার জন্য নিজেকে বিলীন করেছি,
আমার আর‌ও অনেক আত্মত্যাগে,
পূর্ণ হ‌ও।

জীবনের সব প্রাপ্তি দিয়ে দিলাম,
প্রেম- অপ্রেম, সুখ - দুঃখের সবটুকু।
শুধু ঋদ্ধ হ‌ও।

আমার প্রথম সাধনা, আত্মমগ্ন আমিকে,
তোমার হোমানলে  অর্পন করি,
সিদ্ধ হ‌ও।

মনের গহীনে অবগাহন করে তুলে আনা
সমস্ত ভাব-অনুভবে তোমাকে সাজাই;
তুমি মূর্ত হ‌ও।

আমার অধিক যন্ত্রনার অশ্রু বারিতে
বারবার সিঞ্চিত হয়ে,
তুমি সিক্ত হ‌ও।

আমার নির্ঘুম রাতের শব্দ চয়নে,
নতুন ভোরে নব দল মেলে
প্রস্ফুটিত হ‌ও।

মস্তিষ্কের উর্বর ক্ষেত্রে কলম কর্ষণে,
আবাহন করি, হে দেবী
আবির্ভূতা হ‌ও।


No comments