ইছামতি
ইছামতি
-উপাসিকা চ্যাটার্জ্জী
ইছামতি ইছামতি,
কোথায় তোমার ঘর?
সেই যেখানে সবাই আপন,
কেউ থাকে না পর?
ইছামতি ইছামতি
কোথায় তোমার ঘর?
সেই যেখানে বসলে পরে
সারবে আমার জ্বর?
ইছামতি নদী, ও ভাই
কোথায় তোমার বাড়ি?
যেইখানেতে বন্ধু আমার
করবে না আর আড়ি?
ইছামতি নদী, বলো
কোথায় তোমার বাড়ি?
যেইখানেতে যেতে, দিলাম
স্বপ্নপুরে পাড়ি?
ইছামতি নদী, তুমি
বলে দিও তাকে, সে যে
আমার লুকিয়ে রাখা
মনজমিনে থাকে।
ইছামতি বন্ধু ওগো
বলবে বলো, ঠিক?
আমি যে চাই, সে আজ
আমায় নিজের করে নিক।

👌👏👏💐
ReplyDelete♥️
ReplyDelete😊😊
Delete😊😊
Delete